আর্কাইভ

আগৈলঝাড়ায় দাদিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে ঘটনার একদিন পর দাদিকে কুপিয়ে হত্যার ঘটনায় নাতিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত নুরজাহান বেগমের পুত্র অহেদুজ্জামান ওরফে রহিম হাওলাদার বাদি হয়ে শনিবার রাতে ঘাতক জাকিরুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন (যার নং- ১২-২২/১০/১১)। পুলিশ গতকাল রবিবার দুপুরে খুনী জাকিরুল হাওলাদারকে (২৯) আদালতে প্রেরন করেছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার।

উল্লেখ্য, ওই গ্রামের আক্কাস আলী হাওলাদারের পুত্র জাকিরুলকে গাছ কাটতে বাঁধা দেয়ায় সে এলোপাথারি ভাবে কুপিয়ে দাদা দাদা আলী আলম ওরফে তোতা হাওলাদার ও দাদি নুর জাহান বেগমকে গুরুতর জখম করে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা নুরজাহানকে মৃত বলে ঘোষনা করে। অপরদিকে এলাকাবাসি ঘাতক জাকিরুলকে আটককরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

Back to top button