আর্কাইভ

আগৈলঝাড়ায় গাঁজা বিক্রেতার এক বছরের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় গতকাল রবিবার দুপুরে আইন শৃংখলা সভা চলাকালীন সময় এক গাঁজা বিক্রেতাকে পুলিশ আটক করেছে। পরবর্তীতে ওনদিন বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোহাগ হাওলাদার (৪৫) নামের ওই গাঁজা বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর বিশ্বাস এ রায় প্রদান করেন।

থানার এমসআই আক্তার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুরে উপজেলা সদর সংলগ্ন নগরবাড়ি গ্রামের মজিদ হাওলাদারের পত্র সোহাগ হাওলাদারকে কালুড়পার থেকে গাঁজা বিক্রির সময় ৩ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে।

Back to top button