আর্কাইভ

উজিরপুরে ৩ জনকে কুপিয়ে জখম ॥ ধারালো অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

উজিরপুর প্রতিনিধি ॥ স্কুলে যাওয়া ছাত্রীদের উত্তাক্ত করার প্রতিবাদ করায় বরিশালের উজিরপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ৩ জনকে কুপিয়ে জখম করেছে ছিচকা সন্ত্রাসীরা। এ ঘটনায় উজিরপুর থানা পুলিশ ঘটনা স্থল থেকে বায়জিদ নামক এক সন্ত্রাসীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। জানা গেছে সোমবার দুপুরে উজিরপুর উপজেলার গুঠিয়ার দাসের হাট বাজারে প্রকাশ্যে দিবালকে রৈভদ্রদি গ্রামের রকি নামক এক যুবককে দাসেরহাট মাদ্রাসা গেটের সামনে বসে একই গ্রামের আরিফ ও সাকিলের নেতৃত্বে সোহাগ, বায়জিদ ধারালো রামদা নিয়ে কুপিয়ে জখম করে। এ সময় রকিকে বাঁচাতে এলে সরোয়ার ও রমজান নামক দুইজন গুরুতর আহত হয়। এ ব্যাপারে উজিরপুর থানায় রকির ভাই রফিক বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। আহত রকি, রমজান ও সরোয়ারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।

Back to top button