আর্কাইভ

গৌরনদীতে অভিবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে নাটিকা অনুষ্ঠিত

গৌরনদী সংবাদদাতা ॥ অভিবাসীদের নিরাপদে বিদেশ গমনে সচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে গতকাল বুধবার বিকেলে নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ও অরচিতা নাট্য গোষ্ঠির পরিচালনায় “সুখের সন্ধ্যানে” অনুষ্ঠিত নাটকের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সেন্টার ম্যানেজার মোঃ মিজানুর রহমান, সমাজসেবক নিতাই বাড়ৈ প্রমুখ। শেষে নিয়মিত অভিবাসীদের উদ্ধুদ্ধ করে বৃদ্ধি করা ও অনিয়মিত অভিবাসন হ্রাস করনে নাটক সুখের সন্ধ্যানে মঞ্চস্থ্য করা হয়।

Back to top button