আর্কাইভ

বরিশালে মাদকসেবীর কারাদন্ড

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের বানারীপাড়া উপজেলায় গাঁজাসহ আটক এক মাদকসেবীকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলিম খান এই দন্ডাদেশের রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত মাদকসেবী হলো-উপজেলার মহিষাপোতা এলাকার আব্দুল মজিদের পুত্র ওমর ফারুক (২৪)। বানরীপাড়া থানার এমসআই মোশারেফ হোসেন জানান,  রবিবার রাতে পৌর শহরে ১নং ওয়ার্ডের মৃধা এন্টারপ্রাইজের পিছন থেকে ওমর ফারুককে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সোমবার সকালে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলিম খানের আদালতে সোর্পদ করা হয়।

Back to top button