আর্কাইভ

উজিরপুরে যুবদলের প্রতিবাদ সভা

উজিরপুর প্রতিনিধি: কক্সবাজার জেলা বিএনপির কর্মী সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে হত্যার উদ্দেশ্যে গত সোমবার বিকেলে তার বক্তব্যের সময় সন্ত্রাসী কর্তৃক ১০ রাউন্ড গুলি বর্ষন কারীদের গ্রেফতার ও তার উপর হামলার নিন্দা জানিয়েছে উজিরপুর থানা যুবদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার উজিরপুরে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি আহমেদুল কবির বিপ্লব মোল্লা, সাধারন সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, যুগ্মসম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক খসরু নোমান, হারতা ইউনিয়ন যুবদল সভাপতি মহিউদ্দিন, ওটরা ইউনিয়নে সভাপতি মনির মাষ্টার, বামরাইল ইউনিয়নের সাধারন সম্পাদক রাকিব হোসেন, সদর ইউনিয়ন সভাপতি জালিছ মৃধা, এছাড়াও আরো বক্তব্য রাখেন, রুহুল আমীন, আরিফ হোসেন, শামসুল হক হাওলাদার, শহিদুল ইসলাম, সোহাগ সিকদার, আছাদ সিকদার, হুমায়ন, ফারুক, নুর নবী, মো: মিজানুর রহমান রনি প্রমুখ।

Back to top button