আর্কাইভ

গৌরনদী থানা পুলিশের বিশেষ অভিযান

বরিশালের গৌরনদী থানা পুলিশ গতকাল সোমবার সকালে মোটরসাইকেল মহরা নিয়ে থানা এলাকার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে ২০ জন বখাটেদের পাকারাও করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বড় ধরনের কোন সন্ত্রাসী কিংবা মাদক সম্রাটকে নাকি অন্যকোন অভিযান চালানো হচ্ছে এমনই আতংক ছড়িয়ে পরে পুরো থানা এলাকায় ।

পুলিশ জানায়, আগামি ১৫ দিনের মধ্যে গৌরনদীকে বখাটে মুক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় মোটরসাইকেল বহর নিয়ে গতকাল সোমবার এ বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Back to top button