আর্কাইভ

গৌরনদীতে অভিনব কায়দায় ব্যবসায়ীর টাকা লুট

গৌরনদী অফিস ॥ অভিনব কায়দায় ব্যবসায়ীর দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১ লক্ষ ৭৫ হাজার নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। টাকা হারিয়ে চাল ব্যবসায়ী হোচেন ঘরামী এখন পাগল প্রায়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে।
জানা গেছে, ওই বন্দরের মদিনা ষ্টোরের স্বত্তাধিকারী হোচেন ঘরামী গতকাল সোমবার দুপুরে ইসলামী ব্যাংক টরকী বন্দর শাখা থেকে ব্যবসায়ীক কাজের জন্য ২ লক্ষ টাকা উত্তোলন করেন। তাৎক্ষনিক তিনি ২৫ হাজার টাকা পাওনাদারকে দিয়ে বাকি ১ লক্ষ ৭৫ হাজার দোকানের ক্যাশ বাক্সে তালাবদ্ধ করে রাখেন। ওইদিন বিকেলে প্রকৃতির ডাকে সাড়াদিতে তিনি দোকানের পার্শ্ববর্তী স্থানে যান। কিছুসময় পর ফিরে এসে দেখতে পান ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা দুর্বত্তরা ক্যাশে রাখা ১ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

Back to top button