আর্কাইভ

মোটর সাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামকস্থানে বুধবার রাতে অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেলের ধাক্কায় তৈয়ব আলী ঘরামী (৬০)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও নিহতর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ইল্লা গ্রামের কৃষক তৈয়ব আলী ধানমাড়াইয়ের কাজ শেষে রাত ১১ টার দিকে বাড়ি ফেরার পথিমথ্যে গাইনেরপাড় নামকস্থানে পৌঁছলে অজ্ঞাতপরিচয়ের এক মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় প্রথমে তাকে গৌরনদী ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

Back to top button