মালবাহী ট্রাক উল্টে ছয়ঘন্টা

মহাসড়কে যান চলাচল বন্ধ
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামকস্থানে গতকাল সোমবার ভোর রাতে মালবাহী ট্রাক উল্টে প্রায় ৬ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দক্ষিনাঞ্চলের ৬ জেলার একমাত্র মহাসড়কটির দু’পাশে অসংখ্য যান বাহন আটকা পরে। স্থানীয় হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সহয়তায় ৬ ঘন্টা পর সকাল ১১টায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে অপসারন করার পর পুনরায় যান চলাচল শুরু হয়। যানবাহন আটকে থাকায় হাজার-হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ছবির উদ্দিন সিকদার জানান, সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা থেকে ট্রাক (যশোর-ট- ০২-০২৯৫) ভারতিয় পিয়াজ ভর্তি করে রোববার রাত ১১ টায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। গতকাল সোমবার ভোর ৫ টায় মালবাহি ট্রাকটি গৌরনদী উপজেলার কটকস্থল নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাঠভর্তি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের চালক রহমান আলী (৪৫) ও হেলপার রিপন গাজী (২৫) আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬ ঘন্টা পর সকাল ১১ টায় দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাকটি মহাসড়কের ওপর থেকে অপসারন করে। দীর্ঘসময় দক্ষিণাঞ্চলের একমাত্র ব্যবস্তম মহাসড়কের যানচলাচল বন্ধ থাকায় এ্যাম্বুলেন্স, বনভোজনের গাড়িসহ শত শত দুরপাল্লার যাত্রীবাহী বাস আটকা পরে হাজার-হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।