আর্কাইভ

চাঁদার দাবীতে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত

শাহীন হাসান ॥ চাঁদার দাবীতে নগরীর সিএন্ডবি রোড থানা কাউন্সিল এলাকায় স্বামী, স্ত্রী-সন্তানকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে গতকাল বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ীতে। বর্তমানে আহতরা শেবাচিমে চিকিৎসাধীন। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে শাহাদাৎ হোসেন এর কাছে দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবি করে আসছে ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ওমর সহ ৩/৪ জন। গতকাল বিকেলে সন্ত্রাসীরা দাবীকৃত চাঁদার জন্য বাসায় আসলে চাঁদা না দেয়ায় শাহাদাৎ হোসেন ও তার স্ত্রী মরিয়ম সহ সন্তান রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শেবাচিমে ভর্তি করেন। এ ঘটনায় মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

Back to top button