আর্কাইভ

বরিশালে প্রতারক চক্রের এক সদস্য আটক

শাহীন হাসান ॥ বরিশাল নগরী থেকে এক প্রতারককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল বিকেলে কোতয়ালী থানার এস.আই আবু তাহের প্রতারক মামুন ওরফে ডগ মামুনকে (২৬) আটক করেছে। জানাগেছে, ৭নং ওয়ার্ডের আব্দুর রহিম সিকদারের ছেলে মামুন ওরফে ডগ মামুন গতকাল বিকেলে সদর রোডের সকাল-সন্ধ্যা রেষ্টুরেন্টের সামনে দাড়িয়ে পুতির মালা দেখিয়ে মুক্ত বলে সাধারণ মানুষের সাথে প্রতারনা করার সময় স্থানীয়দের সহযোগিতায় কোতয়ালী থানা পুলিশ আটক করে।

Back to top button