আর্কাইভ

ঝালকাঠি নাগরিক ফোরামের অভিনন্দন

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ বরিশাল থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক আজকের বার্তা পত্রিকায় বার্তা বিভাগের প্রধান হিসেবে  শাকিব বিপ্লব যোগদান করায় অভিনন্দন জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরাম। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর, নাগরিক ফোরাম নেতা এ্যাড. আবুল হোসেন, প্রফেসর এসএম শাহজাহান, আলহাজ্জ শামসুল হক মনু, মো: আবু সাঈদ খান, আঃ বারেক মিয়া, কবি এমএ মুসা, কবি খান আবুল হোসেন, ইদ্রিস মল্লিক, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাংবাদিক এসএম রেজাউল করিম, এমএ জলিল প্রমুখ। অপর এক বিবৃতিতে সৃষ্টিশীল তরুন সাংবাদিকতার পথিকৃত শাকিব বিপ্লবকে অভিনন্দন জানিয়েছেন, ঝালকাঠি নাগরিক ফোরাম পোনাবালিয়া ইউনিয়ন শাখার আহবায়ক আবু বকর সিকদার, যুগ্ম-আহবায়ক মজিবুর রহমান, সদস্য-সচিব জাহাঙ্গির হোসেন খান, সদস্য কামাল হোসেন মল্লিক প্রমুখ। বিবৃতিদাতারা তরুন সাংবাদিক শাকিব বিপ্লবের উত্তরোত্তর ভবিষ্যত উজ্জ্বল কামনা করে আজকের বার্তা পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Back to top button