আর্কাইভ

গাঁজা বিক্রেতার নয় মাসের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতাঃ সেলুন ব্যবসার অন্তরালে গাঁজা বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত হাতে নাতে ৬ পুরিয়া গাঁজাসহ বিক্রেতা স্বপন দাসকে (৩৫) আটক করে নয় মাসের কারাদন্ড দিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী কোটালীপাড়ার রাজাপুর বাজারে।

আগৈলঝাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর বাজারের হেয়ার কাটিং (সেলুন) ব্যবসায়ী ও স্থানীয় খীরত দাসের পুত্র স্বপন দাস দীর্ঘদিন থেকে সেলুন ব্যবসার অন্তরালে গাঁজার ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাসানের উপস্থিতিতে পুলিশ ওই দোকানে তল্লাশী চালিয়ে ৬ পুরিয়া গাঁজাসহ বিক্রেতা স্বপন দাসকে আটক করে।

Back to top button