আর্কাইভ

বরিশালের প্রতিটি বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধনমুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক জিন্নাত আলীর হত্যাকারীদের ফাঁসির দাবি

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর এ.ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

জেলা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। এছাড়াও বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দরা। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি দাশ গুপ্ত আশীষ কুমার। পরে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Back to top button