আর্কাইভ

আগৈলাঝাড়ায় মহিলা দলের পূর্নাঙ্গ কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয়তাবাদী মহিলা দলের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সুত্রে জানাগেছে, উপজেলা নব গঠিত কমিটির সভানেত্রী শামসুল নাহার বেগম, সাধারণ সম্পাদিকা- সাবিনা ইয়াসমিন খুকু, সাংগঠনিক সম্পাদিকা রীনা বেগম সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল প্রান্ত থেকে ১০১ জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ১ম বারে গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল জেলা উত্তর শাখার আহবায়ক মিসেস্ তাছলিমা বেগম ও যুগ্ম আহবায়ক হাওয়ানুর চৌধুরী নব গঠীত উপজেলা কমিটিতে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে।

Back to top button