আর্কাইভ

আগৈলঝাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতাঃ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হালিমুজ্জামান হালিম, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস তালুকদার, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন সেরনিয়াবাত, মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।

Back to top button