আর্কাইভ
গৌরনদীতে মসজিদ থেকে জামায়াত কর্মীকে কান ধরে বের করে দিয়েছে মুসুল্লীরা
প্রত্যক্ষদর্শী মুসুল্লী ও স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন জানান, গতকাল শনিবার আছর নামাজের পূর্ব মুহুর্তে একটি এনজিওর স্থানীয় মাঠকর্মী ও জামায়াত ইসলামী বাংলাদেশের সক্রিয় সদস্য নুর আলম (৩০) জুতা পায়ে মসজিদের মধ্যে প্রবেশ করে। এক পর্যায়ে সে মুসুল্লীদের পার্শ্বে দাড়িয়ে উচ্চস্বরে মোবাইল ফোনে আপত্তিকর কথা বলতে থাকে।
জামায়াত কর্মীর এ কর্মকান্ডে মসজিদে উপস্থিত মুসুল্লীরা বিব্রত হন। এ নিয়ে প্রথম পর্যায়ে মুসুল্লীদের সাথে নুর আলমের বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে মুসুল্লীরা তাকে কান ধরে মসজিদ থেকে বের করে দেয়। বিষয়টি নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের ব্যাপারে মোবাইল ফোনে জামায়াত কর্মী নুরে আলমের কাছে জানতে চাইলে প্রথম পর্যায়ে মসজিদের ভীতরে কোন ঘটনা ঘটেনি বলে জানান। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দেয়ার পর রং নাম্বার বলে সে মোবাইল ফোনের লাইনটি বিছিন্ন করে দেয়।