আর্কাইভ
ইভটিজিং ॥ এবার আগৈলঝাড়ায় মেধাবী ছাত্রী মিতালীর আত্মহত্যা
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের হিন্দুসম্প্রদায়ের দিনমজুর বিনয় মন্ডলের কন্যা মিতালী মন্ডল। পরিবারের দারিদ্রতাকে জয় করে মিতালী পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভসহ নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এস.এস.সি পরীক্ষায় মেধা তালিকায় (এ-গ্রেডে) উত্তীন হয়।
মিতালীর মা মালতি রানী মন্ডল জানান, দারিদ্রতার সুযোগ নিয়ে প্রতিবেশী খ্রীষ্টান সম্প্রদায়ের সুশিল রায়ের পুত্র লিটন রায় দীর্ঘদিন পূর্বে জোড়পূর্বক মিতালীর ছবি তুলে। এরপর থেকে লিটন স্কুলে আসা যাওয়া পথে প্রায়ই মিতালীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে মিতালীর ওই ছবিতে লিটনের ছবি সংযুক্ত করে মিতালীকে বিয়ের প্রলভনে লিটন কু-প্রস্তাব দেয়। এতে সে (লিটন) ব্যর্থ হয়ে মিতালীকে নানা ধরনের ভয়ভিতীসহ ওই সংযুক্ত ছবি দিয়ে পোষ্টারিং করার হুমকি দেয়। গত শুক্রবার বিষয়টি মিতালী তার মাকে জানায়। বখাটে লিটনের অব্যাহত হুমকির মুখে উপায়অন্তুর না পেয়ে অভিমানী মিতালী দরিদ্র পিতার সম্মান রক্ষার্থে রবিবার (২৩ মে) রাত সাড়ে সাতটার দিকে নিরর্জন ঘরে বিষপান করে। কিছু সময় পর তার বাবা-মা বাড়িতে ফিরে মিতালীর ঘোঙ্গানীর শব্দ শুনে মেয়েকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে মিতালী মৃত্যুর কোলে ঢলে পরে। ঘটনার পর থেকেই (রবিবার রাত থেকেই) বখাটে লিটন রায় এলাকা ছেড়ে আত্মগোপন করে। এ ঘটনায় মিতালীর পিতা বিনয় মন্ডল বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে লিটন রায়কে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (অতিরিক্ত দায়িত্ব) এস.আই জসিম উদ্দিন জানান, গতকাল সোমবার সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে মিতালীর সাথে লিটনের সংযুক্ত ছবিসহ বিভিন্ন আলামত জব্দ করেছেন। লাশের ময়না তদন্তের জন্য গতকাল সোমবার বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য জোড় প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।