আর্কাইভ

তিতাসে সাংবাদিকদের প্রতিকী অনশন

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার, সাংবাদিক হত্যা-নির্যাতনের সব ঘটনার তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক নির্যাতন বন্ধ ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার দাবীতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিতাস উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিকী অনশন কর্মসূচী পালিত হয়েছে।

প্রতিকী অনশনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্ঠা এবং কালপুরুষ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া, সভাপতি এবং সপ্তাহের শেষদিন পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল করিম ফারুক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ রেজাউল হক, সাইফুল আলম মুরাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদ উল্লাহ সাদা, মিজানুর রহমান বুলু, কোষাধ্যক্ষ মোঃ আসলাম, সদস্য মোঃ সাইয়মুম হোসেন, আঃ ছালাম, মোঃ হানিফ খাঁন মোঃ রাহিম প্রমূখ।

Back to top button