আর্কাইভ

জনতা ব্যাংকের উদ্যোগে নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা ॥ জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শনিবার বিকেলে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

জনতা ব্যাংকের উদ্যোগে নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে বিকেলে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ নির্মল চন্দ্র সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক ও কলেজ গবর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য খন্দকার শাহে আলম মঞ্জু, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নূরজাহান বেগম, জনতা ব্যাংকের সরিকল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা প্রমুখ। শেষে কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও ১৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Back to top button