আর্কাইভ

পরকিয়া – এক প্রবাসীর স্ত্রীর সাথে আরেক প্রবাসীর পুত্র!

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রী ও প্রবাসীর পুত্রের পরকীয়া ধরা পড়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার চক্রিবাড়ী গ্রামের প্রবাসী শহীদ হাওলাদার ওরফে শহীদ মিলিটারীর পুত্র বায়েজিত হাওলাদার (২৫) দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রবাসী আনিচ হাওলাদারের স্ত্রী ও এককন্যা সন্তানের জননী সালমা বেগমের (২৪) সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। তাদের এই গোপন প্রেমের ঘটনা এলাকাবাসির জানা থাকলেও হাতে নাতে ধরা পড়ে গতকাল সোমবার সন্ধ্যায়।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বায়োজিত সালমার ঘরে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত হলে ওৎপেতে থাকা এলাকাবাসি তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখে। বায়েজিতের বিরুদ্ধে আরও একাধিক নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হলে একটি প্রভাবশালী মহল প্রবাসীর পরিবার থেকে মোটা অংকের মিশন নিয়ে পুলিশ ও সাংবাদিকদের ম্যানেজ করতে তৎপর হয়ে ওঠে। ঘটনাটি ধামাচাপা দেয়ার পায়তারা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Back to top button