আর্কাইভ

গৌরনদীতে তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে গতকাল সোমবার বরিশালের গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাব্লিউবিবি ট্রাস্টের সহযোগীতায় বেসরকারি সংস্থা টিপিডিও’র উদ্যোগে র‌্যালী শেষে সংস্থার কার্যালয়ে নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার তাসফিয়া তাসরিন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ।

Back to top button