আর্কাইভ

ইলিয়াস আলী গুম – বরিশালে বিএনপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বরিশালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপিসহ নতুন গঠিত আঠারো দলীয় জোটের ব্যানারে সকাল সাড়ে দশটায় দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের নেতৃত্বে এবং বেলা সাড়ে এগারোটায় মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার-এমপি’র নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শেষে উভয়গ্রুপ পৃথক ভাবে সমাবেশ করেন।

Back to top button