আর্কাইভ

এসএসসি পরীক্ষা ২০১২ – আগৈলঝাড়ায় ১০২ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ভদ্রপাড়া গ্রামের মারুফ-শামীম স্মৃতি পাঠাগারের উদ্যোগে গৈলা ইউনিয়নের এসএসসি পরিক্ষায় উর্ত্তীণ ১০২ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

স্থানীয় সমাজ সেবক করম আলী সিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, সাবেক ইউপি সদস্য শাহজাহান সরদার, গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লাল মিয়া সরদার, নজরুল সিকদার প্রমুখ।

Back to top button