আর্কাইভ

শোক সংবাদ- মুক্তিযোদ্ধা আবুল কালাম

নিজস্ব সংবাদদাতা ॥ দৈনিক ইনকিলাব ও দৈনিক সত্য সংবাদের বরিশালের গৌরনদী প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজের শ্বশুর ও কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর জুনিয়র বালিকা বিদ্যায়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম বেপারী ওরফে মন্টু মাষ্টার (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন  রেখে গেছেন। ওইদিন বাদ জোহর মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button