আর্কাইভ

গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আর নেই

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের মামা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭০) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সকালে নাঠৈ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা রেখে গেছেন।

দুপুরে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, সাবেক চেয়ারম্যান মোঃ তাইফুর রহমান কচি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button