আর্কাইভ

বরিশালে যৌতুকের দাবীতে গৃহবধুকে অমানুষিক নির্যাতন

নিজস্ব সংবাদদাতা ॥ যৌতুকের দাবিতে এক গৃহবধু ও তার মাকে শারীরিক নির্যাতন করে পাঁচ মাসের শিশু সন্তানকে ছিনিয়ে নিয়েছে পাষন্ড স্বামী ও তার লোকজনে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের মৃত খালেক মিস্ত্রির কন্যা সুলতানা আক্তারের সাথে গত ৮ বছর পূর্বে একই গ্রামের শাহাদাত খানের সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে সুলতানাকে তার স্বামী শাহাদাত ও তার পরিবারের লোকজনে শারীরিক নির্যাতন শুরু করে। গত একমাস পূর্বে নির্যাতনের একপর্যায়ে ওই গৃহবধুকে তার বাবার বাড়িতে ৫০হাজার টাকা যৌতুক আনার জন্য পাঁচ মাসের  সন্তানসহ পাঠিয়ে দেয়া হয়। শনিবার রাতে যৌতুক লোভী শাহাদাত ও তার পরিবারের লোকজন সুলতানার বাবার বাড়িতে গিয়ে গৃহবধূ সুলতানা ও তার মা মাহামুদা বেগমকে মারধর করে পাঁচ মাসের শিশু সন্তানকে ছিনিয়ে নেয়।

Back to top button