আর্কাইভ

১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বরিশালে বিএনপির মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল বুধবার সকালে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা। নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোড) এ কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার-এমপি।

সাধারন সম্পাদক কামরুল আহসান শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এবায়দুল হক চাঁন, মনিরুজ্জামান ফারুক, আলতাফ মাহমুদ সিকদার, আয়েশা তৌহিদা লুনা, আনোয়ারুল হক তারিন, জিয়াউদ্দিন সিকদার, মোঃ হোসেন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলী আহম্মেদ, ছাত্রদল নেতা খন্দকার আবুল হাসান লিমন, মাসুদ হাসান মামুন প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে ১৮ দলের নেতৃবৃন্দদের মুক্তি দেয়া না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারী উচ্চারন করেন।

Back to top button