আর্কাইভ

বরিশালে ইসলামিক মিশনের সাংস্কৃতিক প্রতিযোগীতা

নিজস্ব সংবাদদাতা ॥ ইসলামিক মিশন বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে গত ২০ জুন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানিক কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে ইসলামিক মিশনের গৌরনদী উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এম.এ মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সময়ের প্রকাশক তৌহিদী মাহমুদ তুহিন। বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন, মাওলানা আব্দুল মালেক। বক্তব্য রাখেন ইসলামী মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আঃ রহিম আকন, প্রোগ্রাম অফিসার আশ্রাফুল ইসলাম, শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, মকবুল হোসেন সিকদার, মাওলানা নুরুল আমীন তালুকদার, ডাঃ বশির উদ্দিন প্রমুখ। শেষে উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীদের কেরাত, হামদ, নাত, গজল ও দেশত্ববোধক গানের প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

Back to top button