আর্কাইভ

১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ চাকুরী জাতীয়করনসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে গতকাল রবিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামলী সাহা, বিপুল সমদ্দার, সঞ্জয় খান প্রমুখ। বক্তারা আগামী ৩০ জুনের মধ্যে তাদের দাবি মেনে না নিলে বৃহৎ কর্মসূচী ঘোষনার হুমকি দিয়েছেন।

Back to top button