আর্কাইভ

হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি করায় বরিশালে কলেজ শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ॥ কোরআন, হাদিস ও হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি করায় বরিশালের উজিরপুর উপজেলার এক কলেজ শিক্ষকের অপসারনসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লীরা।

জানা গেছে, গত দু’দিনপূর্বে উপজেলার ভবানীপুর হাজ্বী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দীলিপ কুমার তার বাসায় প্রাইভেট পড়ানোর সময় শিক্ষার্থীদের কাছে কোরআন, হাদিস ও নবী করিম (সাঃ) সম্পর্কে কটুক্তিমূলক মন্তব্য করে। এনিয়ে গত দু’দিন থেকে স্থানীয় মুসুল্লীদের চরম উত্তেজনার সৃষ্টি হয়। ফলশ্র“তিতে শনিবার সন্ধ্যায় মুসল্লীরা ওটরা বাজারে বিক্ষোভ মিছিল করে ওই শিক্ষককে কলেজ থেকে অপসারনসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Back to top button