আর্কাইভ

বরিশালে শেবাচিম কলেজ ক্যাম্পাসে ছাত্র ফ্রন্টের মানববন্ধনে ছাত্রলীগের হামলা ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সমাজতাত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধনে আজ সোমবার দুপুরে হামলা চালিয়েছে নামধারী ছাত্রলীগ ক্যাডাররা। বরিশাল মেডিকেল কলেজের ছাত্র কর্ম পরিষদের তিনজন নেতা কর্তৃক সম্প্রতি একজন সাধারন ছাত্রকে দিগম্বর করে নির্যাতন ও চাঁদা দাবির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছিলো।

জানা গেছে, সোমবার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্র ফ্রন্টের মানববন্ধনে সাধারন ছাত্র-ছাত্রীরা সমবেত হলে প্রথমে কলেজ অধ্যক্ষ তাদের বাঁধা দেয়। এসময় শিক্ষার্থীরা তার বাঁধা উপেক্ষা করে মানববন্ধন শুরু করার সাথে সাথে হামলা শুরু করে ছাত্রলীগের নামধারী ক্যাডাররা। এ সময় কলেজ অধ্যক্ষ ডাঃ শহিদুল আলমের কন্যা, কলেজ ছাত্রী নাবিলা আলম, সমাজতাত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হাবিব রুমন সহ ৫ নেতা-কর্মীকে মারধর করে ছাত্রলীগ ক্যাডাররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Back to top button