আর্কাইভ

বরিশালে যৌন হয়রানী অভিযোগে দু’বখাটের জরিমানা

নিজস্ব সংবাদদাতা ॥ পাঁচ স্কুল ছাত্রীকে যৌন হয়রানী করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন রবিবার সন্ধ্যায় দু’বখাটের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদীতে।

গৌরনদী থানার উপ-পরির্দক (এসআই) গাজী শামিম আহম্মেদ জানান, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ৫ ছাত্রী রবিবার দুপুরে স্কুলের পাশ্ববর্তী একটি দোকানে টিফিন ক্রয় করতে যায়। এ সময় বখাটে মেহেদী হাসান (১৭) ও সোভন বণিক (১৭) মোবাইল সেটে জোরপূর্বক তাদের ছবি তোলে নানা ধরনের যৌন হয়রানী করে। ছাত্রীরা বিষয়টি স্কুলের শিক্ষকদের জানায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক গৌরনদী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক বখাটেদের আটক করে। ওইদিন সন্ধ্যায় আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের আদালতে সোর্পদ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বখাটেদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্তদের বাড়ি গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লায়।

Back to top button