আর্কাইভ

বরিশাল ঢাকা রুটে ধর্মঘটের দ্বিতীয় দিনে বাস চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা ॥ ফেরিঘাটে চাঁদাবাজি ও হয়রানী বন্ধসহ ৬ দফা দাবিতে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন আলম জানান, ঢাকা থেকে এই ধর্মঘট ডাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

Back to top button