আর্কাইভ

বাবুগঞ্জের নতুনহাটে মাদকসহ দম্পত্তি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের নতুনহাট এলাকায় সোমবার দুপুরে বরিশালগামী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে বিদেশী মদ, বিয়ার ও নগদ অর্থসহ দম্পতি ও তাদের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-দম্পত্তি বরগুনার আমতলী উপজেলার গৌরিচন্না গ্রামের মোঃ ইউসুফ আলী (৩৫), রুবী আক্তার (২৬) এবং তাদের সহযোগী বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের আনছার ঢালীর পুত্র আমির হোসেন (৩২)।

বাবুগঞ্জ থানার ওসি জিয়াউল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল মহাসড়কের নতুন হাট এলাকায় দুপুর দুইটার দিকে অভিযান চালিয়ে ঢাকা থেকে বরিশালগামী মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৫ বোতল বিদেশী মদ, ৪৮ ক্যান বিয়ার ও নগদ ১ লাখ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাস (যার নং ঢাকা মেট্টো চ ৫১-৭৬৩৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।

Back to top button