আর্কাইভ

গৌরনদী মুক্তিযোদ্ধা সংসদের এক সহকারি কমান্ডারকে বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলাউদ্দিন বালীর সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য সহকারি কমান্ডার (দপ্তর ও পাঠাগার) খান সামছূল হককে বরখাস্ত করা হয়েছে।

বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কুতুবউদ্দিন তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা গেছে, বহিকৃত সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার খান সামছুল হকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এলাকা থেকে অভিযোগ দায়ের করা হয়। এ নয়ে গঠিত তদন্ত কমিটির কোন নোটিশের জবাব না দিয়ে তিনি তাদের সাথে ধৃষ্টতাপূর্ন আচারন করেন।

Back to top button