আর্কাইভ

বাল্যবিয়ের পরিনাম : অকালেই ঝড়ে গেলো কিশোরী আঁখি

নিজস্ব সংবাদদাতা ॥ বাল্য বিয়ের কারনে অকালেই ঝড়ে গেছে কিশোরী আঁখি খানমের প্রান। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পরে আঁখি।

জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের নুরুল ইসলাম সরদারের ১৩ বছরের কিশোরী কন্যা আঁখি খানমকে গত তিনবছর পূর্বে বিয়ে দেয়া হয় পাশ্ববর্তী বিল্লগ্রামের ৩৫ বছরের এক যুবকের সাথে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আঁখি মেয়েলি রোগে আক্রান্ত হয়। সবশেষ গত কয়েকদিন পূর্বে তার জরাযুতে জটিল রোগ ধরা পরলে তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সবশেষে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার রাত সাড়ে বারোটার দিকে আঁখি মৃত্যুর কোলে ঢলে পরে।

Back to top button