আর্কাইভ

বরিশাল নগরীতে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ১১ বছর বয়সী বালিকা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ১১ বছর বয়সের ঝুমা। পুলিশ এ ঘটনায় মেয়ের মা ও বরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চরমোনাই ট্রলারঘাট সংলগ্ন এলাকার মৃত কবির সিকদারের স্ত্রী রুমা বেগম তার ১১ বছর বয়সের মেয়ে ঝুমার সাথে ভ্যানচালক মাসুমের (৪৪) বিয়ের আয়োজন করে। কিন্তু ঝুমা বিয়েতে অস্বীকৃতি জানালে তার মা তাকে মারধর করে। এতে স্থানীরা ঘটনাটি জেনে পুলিশকে খবর দেয়।

নগরীর মডেল থানার এস.আই হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়ের মা রুমা ও বর মাসুমকে আটক করে থানায় নিয়ে আসে। ঝুমাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Back to top button