আর্কাইভ

বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা ॥ পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব দিবস উপলক্ষ্যে বরিশাল নগরীতে গতকাল বৃহস্পতিবার সকালে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন মন্দির থেকে আসা ভক্তরা এ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

বেলা এগারোটায় নগরীর লাইন রোড থেকে ধর্মরক্ষীনির অয়োজনে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনীন্দ্র নারায়ণ সাহা। আলোচনা সভা শেষে কয়েক হাজার ভক্তবৃন্দের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়।

Back to top button