আর্কাইভ

বরিশালে ট্রাক টার্মিনালের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ আধুনিক ট্রাক টার্মিনাল নির্মানের দাবিতে বুধবার সকালে বরিশালে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছে বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। বেলা সাড়ে এগারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে মানববন্ধন চলাকালীন সময় সংগঠনের নেতা তৈয়ব আলী মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর ফরিদ আহমেদ, সংগঠনের সভাপতি মোঃ আলী বাঘা প্রমুখ। শেষে নেতৃবৃন্দরা সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

Back to top button