আর্কাইভ

গৌরনদীতে সড়ক দুর্ঘটনার স্কুল শিক্ষিকা নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ডে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে।

জানা গেছে, মাদারীপুরের কলেজরোড এলাকার বাসিন্দ মোঃ খলিলুর রহমান ও তার স্ত্রী প্রাইমারি স্কুল শিক্ষিকা সুমি বেগম (২৭) মটরসাইকেলযোগে গতকাল শনিবার সকাল সাতটার দিকে মাদারীপুর থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে সকাল আটটার দিকে বার্থী বাসষ্ট্যান্ডে পৌঁছলে বাজারের অপ্রতিরোধ্য ¯প্রীট বেকার অতিক্রমকালে সুমি মটরসাইকেলের পিছন থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

Back to top button