আর্কাইভ

কলাবাড়িয়া গ্রামে স্কুল ছাত্রীকে যৌণ হয়রানীর করায় বখাটেকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামের এক স্কুল ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগে স্থানীয় জনতা এক বখাটেকে গণধোলাই দিয়ে রবিবার সকালে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কলাবাড়িয়া ফিটার রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে (১১) স্কুলে আসা যাওয়ার পথে যৌণ হয়রানী করে আসছিলো কলাবাড়িয়া গ্রামের মুনছুর খলিফার বখাটে পুত্র বাদল খলিফা (২০)। রবিবার সকাল সাতটার দিকে আরবি শিক্ষার জন্য ওই স্কুল ছাত্রী মক্তব্যে যাওয়ার সময় বখাটে বাদল তার পথরোধ করে স্কুল ছাত্রীর শরীরের বিভিন্নস্থানে হাত দিয়ে যৌণ হয়রানি করে। স্কুল ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে বখাটে বাদলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা নাজমা বেগম বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

Back to top button