আর্কাইভ

মৃত্যুবার্ষিকী – শারমিন আক্তার সুমু

নিজস্ব সংবাদদাতা ॥ বখাটের ছুরিকাঘাতে নিহত আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী সরকারিশারমিন আক্তার সুমু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন আক্তার সুমুর প্রথম মৃত্যুবাষির্কী আজ শুক্রবার। এ উপলক্ষে পারিবারিক উদ্যোগে সুমুর শেষ কর্মস্থল সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনভর কোরানখানি, স্মরনসভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, স্থানীয় বখাটে যুবক আবুল গোমস্তার অব্যাহত যৌণ হয়রানীর একপর্যায়ে গত বছরের এইদিনে বখাটে আবুল স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিক্ষিকা শারমিন আক্তার সুমুকে ছুরিকাঘাত করে হত্যা করে।

Back to top button