আর্কাইভ

চট্টগ্রামের নব নির্বাচিত মেয়রকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মন্জুর আলম মন্জুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ৫’শ ২৮ ভোটে হারিয়ে মেয়র পদে নির্বাচিত হন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম মন্জু।  শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

Back to top button