আর্কাইভ

ভোলার চরফ্যাশনে ৪ কেজি গাজা সহ মাদক সম্রাট আটক

বরিশাল সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশন থেকে ৪ কেজি গাজা সহ মোঃ আলাউদ্দিন(৩০)নামের এক মাদক সম্রাটকে আটক  করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার উত্তর মাদ্রাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়,  গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালালে আলাউদ্দিন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘর থেকে পলিথিন মোড়ানো একটি ব্যাগ থেকে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়।

Back to top button