আর্কাইভ

গৈলা বাজারের দু’টি জুয়েলারী দোকানে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহি গৈলা বাজারের দুটি জুয়েলারী দোকানে গতকাল শুক্রবার বিকেলে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের পিছনের টিনের বেড়া কেটে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়েছে। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, গৈলা বাজারের নিরঞ্জন কর্মকার ও তার সহদর শংকর কর্মকার পারিবারিক কাজে গতকাল শুক্রবার দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে যান। ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা দোকানে এসে দেখতে পান দোকানের পিছনের টিনের বেড়া কাটা এবং দোকানের অন্যান্য মালামাল এলোমেলো।  এসময় তারা ডাকচিৎকার শুরু করলে বাজারের ব্যবসায়ীরা ছুঁটে আসেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Back to top button