মহাজোট সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে
স্বাধীনতার স্বপক্ষের মহাজোট সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে হবে। আর এই দাবিতে রনাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধাদের রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলতে হবে। গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের নির্বাচনত্তোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার পদপ্রার্থী মোঃ কুতুব উদ্দিন আহম্মেদ।
উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত সমাবেশে যুদ্ধচলাকালীন কমান্ডার এইচ.এম নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ডেপুটি কমান্ডার পদপ্রার্থী এম.জি কবির ভুলু। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার পদপ্রার্থী মোঃ আলাউদ্দিন বালী, সহকারি কমান্ডার পদপ্রার্থী, আব্দুল হক ঘরামী, যুদ্ধচলাকালীন কমান্ডার মুনসুর আহম্মেদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, হাক্কানী আলম, শাহ আলম প্রমুখ।