আর্কাইভ

বাকেরগঞ্জের দুমকী-চরকাউয়া সড়কে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের গোমা ফেরিঘাট সংলগ্ন দুমকী-চরকাউয়া সড়কে বুধবার বিকেলে যাত্রী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে পলাশ রায় (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

জানা গেছে, চরাদী ইউনিয়নের গোপালপুর গ্রামের পংকজ রায়ের পুত্র পলাশ রায়। বুধবার বিকেল তিনটার দিকে গোমা ফেরিঘাট থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়াগামী অনামিকা-৩ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পথচারী পলাশকে চাঁপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম-পিপিএম জানান, ঘাতক বাসটি পালিয়ে গেলেও তা আটকের জন্য চেষ্টা চলছে।

Back to top button