আর্কাইভ

বরিশালে কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার সোমাইরপাড় গ্রামের এক কলেজ ছাত্রী বৃহস্পতিবার দুপুরে রহস্যজনক কারনে বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

পুলিশ জানায়, ওই গ্রামের গৌরাঙ্গ বাড়ৈর কন্যা ও বাগধা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী মিতালী বাড়ৈ (১৮) বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পরিবারের সবার অজান্তে বিষপান করে। মুর্মুর্ষ অবস্থায় তাকে আগৈলঝাড়া হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক মিতালীকে মৃত বলে ঘোষনা করে।

Back to top button